ফ্রি হোস্টিং এবং ডোমেইনসহ মাত্র এক ঘণ্টায় তৈরি করুন নিজের একটি ওয়েবসাইট বা ব্লগ সাইট
নিজের একটি ওয়েবসাইট থাকুক, কে না চায়? তাই দেরি না করে চলুন এখনি একটি ওয়েবসাইট বানিয়ে ফেলি নিজের জন্য। কী কী করতে হবে? """""""""""""""""" ১. একটি ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে। ২. হোস্টিং স্পেস রেজিস্ট্রেশন করতে হবে। ৩. সেটাপ করতে হবে। ব্যাস, হয়ে গেলো আপনার ওয়েবসাইট। এবার আসুন সংক্ষিপ্ত বর্ণনায় যাই : ১. ডোমেইন রেজিস্ট্রেশন '''''''''''''''''''''''''''''''''''''''' প্রথমেই একটি ডোমেইন চয়েজ করতে হবে। কী নামে আপনি আপনার ওয়েবসাইট করতে চান, সেটি। এটা হতে পারে আপনার নিজের নামে, কিংবা আপনার প্রতিষ্ঠানের নামে অথবা আপনার কোনো প্রিয় মানুষের নামে। তবে ডোমেইন চয়েজ করার সময় যে দিকটা মনে রাখবেন সবচে' বেশি সেটা হলো, এমন কোনো নাম পছন্দ করুন যেটা সবার খুব সহজেই মনে থাকে, এবং মুখে বললেই অন্যজন বুঝতে পারে। ডোমেইন না...