Posts

বাদ দিন আলতু ফালতু এ্যাড নেটওয়ার্ক এখন থেকে বাংলা ব্লগেও ব্যবহার করুন গুগল Adsense

আমরা জানি বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ও আস্থাযোগ্য বিজ্ঞাপন ব্যবস্থা হলো google adsense এর বিজ্ঞাপন ব্যবস্থা তথা গুগল এ্যাডসেন্স। বিভিন্ন কারণে এই এ্যাডসেন্স এর বিজ্ঞাপন অন্যান্য এ্যাড ইউনিট থেকে শ্রেষ্ঠ। এর মধ্যে রয়েছে টপিক অনুযায়ী বিজ্ঞাপন প্রদর্শণ। গুগল এ্যাডসেন্স এর আরেকটি উল্লেখযোগ্য দিক হলো একটি এপ্রুভড এ্যাডসেন্স একাউন্ট দিয়ে ৫০০টি ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রদর্শণ করানো যায়। কিন্তু দুঃখ জনক হলেও সত্য google adsense এর বিজ্ঞাপন বিভিন্ন ভাষায় তাদের এ্যাড সাপোর্ট করলেও বাংলা ভাষায় এখন পর্যন্ত এ্যাডসেন্স এ্যাড শো করেনা। একটি হলো এ্যাডসেন্স এপ্রুভড করানো আরেকটি হলো এ্যাডসেন্স এ্যাড শো করা। এপ্রুভড তো দূরে থাক এখন পর্যন্ত্য বাংলা সাইটে গুগলের এ্যাড শো ই করে না। গুগল কেন বাঙালী জাতীতে তাদের এ্যাড ব্যবহারের সুবিধা দিচ্ছে না? কখন আমরা বাংলা ভাষায় গুগল এ্যাডসেন্স এর বিজ্ঞাপন ব্যবহার করতে পারব? আদৌ পারব কিনা? হাজারো প্রশ্ন আমাদের মনে L সম্প্রতি শোনাও যাচ্ছে গুগল নাকি এ্যাডসেন্স কে বাংলা ভাষায় অনুমোদ দিচ্ছে। এতক্ষণ শুনলেন হতাশার কথা! এবার আপনাদের আশার কথা শোনাবো। বাংলাদেশ এবং বিশ্বের ইতিহাসে আজ পর...

ট্রান্সলেটর ছাড়াই ইংরেজি বাংলা পোস্ট একসাথে

 Dual language mode without a translator ট্রান্সলেটর ছাড়াই ইংরেজি বাংলা পোস্ট একসাথে জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে সহজেই ব্লগ বা ওয়েবসাইটে বাংলা ও ইংরেজি পোস্ট একসাথে দেয়া যায় । আপনি ইচ্ছে করলে একাধিক ভাষা বা অন্য ভাষাও ব্যবহার করতে পারেন । আমাদের অনেকেই ইওরেজিতে পটু না, তাই আমাদের ইংরেজি ট্রান্সলেট হলে তার সঠিক অর্থ বুজা যায় না । শুধু তাই নয় পটুদেরও ভাষার ঠিক থাকে না । সবকিছু এলোমেলো মনে হয়। একটি লাইনের সাথে আরেকটি লাইনের কোন মিল পাওয়া যায় না । তাই অধিকাংশ ব্লগ বা সাইটে ট্রান্সলেটর নয় বরং তার সঠিক অনুবাদ স্ক্রিপ্ট বা অন্য কোন মাধ্যমে দেখানো হয় । আমি ঠিক জানি না । তবে আগামীকাল একুশে ফেব্রুয়ারী আর আমার ইচ্ছা জাগে আমার ভাষাভাষীর মানুষেরা আমার ভাষাতেই আমার ব্লগ পরুক । অনেক পরিশ্রম করে এই সহজ উপায় খুব ভালো কিছু পেলাম না। আশা করি একসময় পেয়ে যাবো এবং লিখব আবার । তাহলে দেখা যাক কিভাবে সেটা করা যায়। < button type="button" onclick="amarBangla()"; > Read in Bangla </button > < div id="english" > এখানে আপনার ইংরেজি পোস্ট টি লিখবেন । পাঠক আপনার প্রথমে...

জেনে নিন কোন ডিমটি কত পুরনো

বর্তমানে অবশ্য ফার্মের মুরগীর সুবাদে প্রতিদিনই বাজারে চলে আসছে হাজার হাজার নতুন ডিম। তারপরও পুরনো ডিম যে একেবারে থাকছে না তা কিন্তু নয়। তাতে সমস্যা নেই। কিন্তু যখন ডিমটি বেশি পুরনো হয়ে যায় তখন তা দ্রুত নষ্ট হয়ে যাবার ভয় তো রয়েছেই। কিন্তু ধুয়ে মুছে রাখা ডালিভর্তি ডিম দেখে সাধারণত বোঝার উপায় থাকে না কোনটা কতদিনের পুরনো। অনেক সময় টাকা দিয়ে কিনে এনে শেষে ফেলে দিতে হয়। কখনো আবার অনেকদিন আগে কিনে রাখা ডিমটি খাওয়ার উপযুক্ত আছে কিনা সেটাও জানার দরকার হয়। কিন্তু উপায় কি? জেনে নিন সহজ উপায়: ১. প্রথমে একটি পানিপূর্ণ পাত্রে একটি ডিম দিন। ২. ডিমটি যদি সম্পুর্ণ ডুবে গিয়ে পাত্রের তলায় পড়ে থাকে, তবে বুঝতে হবে ডিমটি একদমই টাটকা। ৩. ডিমের মোটা অংশ যদি উপর দিকে উঠে আস্তে আস্তে সোজা হতে থাকে, তবে ডিমটি এক সপ্তাহ আগের। ৪. ডিমের চিকন অংশ উপরের দিকে উঠে ডিমটি একদম সোজা হয়ে যায়, তবে বুঝে নেবেন ডিমটি ২ থেকে ৩ সপ্তাহ আগের। ৫. ডিমটি যদি নষ্ট বা খুব বেশি পুরাতন হয় তবে পানিতে ভেসে উঠবে। তখন নিশ্চিত থাকবেন ডিমটি আর খাওয়ার উপযুক্ত নেই। ফেলে দিন দ্রুত।

নতুন প্রেম শুরুর আগে কিছু গুরুত্বপূর্ণ ভাবনা

সম্পর্ক ভাঙবে, আবার সম্পর্ক গড়বেও। তবে হ্যাঁ, নতুন সম্পর্ক গড়ার ক্ষেত্রে চাই কিছু প্রস্তুতি। দু'জন মানুষের মাঝে কেবল ভালোবাসা থাকলেই হবে না, একটি নতুন সম্পর্কে জড়ানোর আগে আপনার নিজের করে নিতে হবে কিছু কাজ। নিজেকে বুঝুন, নিশ্চিত হোন যে আপনি কী চান আপনি কেমন সম্পর্ক চান, আসলেই এই মানুষটির সাথে আপনি ভবিশ্যতের স্বপ্ন দেখেন কিনা খুব ভালো করে বুঝে নিন। নিজের শারীরিক-মানসিক চাহিদাটা খুব ভালো করে বুঝে নিন কেবল মনের চাহিদা মিটলে হয় না, শরীরটাও গুরুত্বপূর্ণ। আবার কেবল শরিরি ভালোবাসা দিয়েই প্রেম নয়। নিজের চাহিদাগুলকে বুঝুন আর মিলিয়ে নিন যে সেই মানুষটি চাহিদা পূর্ণ করতে পারবেন কিনা। মস্তিষ্ককে বিশ্বাস করুন, যা দেখছেন সেটাকে গুরুত্ব দিন মন আর মস্তিষ্কে টানা পোড়ন চলছে? মস্তিষ্কের কথাকে ফেলবেন না যেন। মন অনেক কিছুতেই ধোঁকা খায়, কিন্তু মস্তিষ্ক সবসময় সঠিক পথ দেখায়। চোখ খান খোলা রাখুন, যা ঘটছে জীবনে ভালো করে দেখুন। ও নিজের দৃষ্টির ওপরে আস্থা রাখুন। কেবল যৌনতার জন্য সম্পর্ক কিনা ভেবে দেখুন কেবল যৌনতার জন্য প্রেম হলে তার কোন ভবিষ্যৎ হয় না। এই কথাটা কখনো ভুলবেন না। নতুন অভিজ্ঞতাগুলোর সাথে খাপ খাইয়ে ন...

স্থানীয়রাই উদ্ধার করল জিহাদের লাশ

রিপোর্ট প্রতিবেদক : ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করার আধঘণ্টার মাথায় স্থানীয়রা উদ্ধার করল শিশু জিহাদের লাশ। শনিবার বিকেল ৩টার দিকে শাহজাহানপুর রেলওয়ে কলোনির পরিত্যক্ত পাইপ থেকেই নিজেদের তৈরি করা বর্শার মতো এ্যাঙ্গেল দিয়ে জিহাদকে টেনে তোলেন স্থানীয় উদ্ধারকর্মীরা। এর পর পরই তাকে এ্যাম্বুলেন্সে করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ডা. রিয়াজ মোর্শেদ পরীক্ষা-নিরীক্ষার ও ইসিজি করার পর জিহাদকে মৃত বলে ঘোষণা করেন। ডা. রিয়াজ মোর্শেদ সাংবাদিকদের জানান, উদ্ধারের বেশ কয়েক ঘণ্টা আগেই মারা যায় জিহাদ। তার শরীরে সামান্য জখমের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে পরিত্যক্ত ওই পাইপের মধ্যে পড়ে যায় সাড়ে তিন বছর বয়েসী শিশু জিহাদ। এর ২৩ ঘণ্টা পর পরিত্যক্ত পাইপ থেকেই উদ্ধার করা হল জিহাদের লাশ। উদ্ধার কার্যক্রমে অংশ নেওয়া রামপুরার বাসিন্দা আবদুল্লাহ আল মুন দ্য রিপোর্টকে জানান, উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণার পর তিনিসহ বেশ কয়েকজন মিলে নিজেদের তৈরি করা বর্শার মতো এ্যাঙ্গেল দিয়ে জি...

ডেটলাইন 'জানুয়ারি টু মার্চ' প্রস্তুত দু'পক্ষ

মাঠে-ময়দানে আন্দোলন-হরতাল এখনো শুরু হয়নি, কিন্তু জাতীয় রাজনীতিতে ভেতরে ভেতরে অস্থিরতা দ্রুত বাড়ছে। বিরোধী ২০ দলীয় জোটের পক্ষ থেকে আলোচনা-সমঝোতার হাজারো আহ্বান জানানো হলেও তা আমলে আনেনি সরকারি দল। বিরোধীদলের হুমকি-ধমকিকে গুরুত্ব না দিয়ে বরং এর বিপরীতে নানান টিটকিরি শুনিয়েছে। তাই অবশেষে বিরোধীদলকে সরকার পতনের আন্দোলনের দিকেই অগ্রসর হতে হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর মতে, চূড়ান্ত আন্দোলনের সার্বিক প্রস্তুতিও এখন সম্পন্ন প্রায়। বাকি শুধু ঘোষণা। তবে যতোটা জানা গেছে, এবার আর গতানুগতিক পদ্ধতিতে ঘোষণা দিয়ে সরকার পতনের আন্দোলন শুরু হবে না। তাৎক্ষণিকভাবে এবং যথাসম্ভব খুব কম সময়ের মধ্যে গণবিস্ফোরণ সৃষ্টি করে সরকারের পতন ঘটানোই লক্ষ। এবারের আন্দোলনের গতি-প্রকৃতিই হবে ভিন্ন। এরকমের বিশেষ এক পরিকল্পনা মাথায় রেখে এগুচ্ছে বিএনপির নেতৃত্বাধীন বিরোধীদল। সর্বশেষ খবর অনুযায়ী, বিরোধীদল টার্গেট করেছে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়টাকে। এ সময়ের মধ্যে যে কোনো মূল্যে সরকারের পতন ঘটানো হবে বলে তারা নিশ্চিত করে বলছেন। এদিকে সরকারও কিন্তু বসে নেই। প্রথমদিকে বিরোধীদলের হুমকি-ধমকিকে পাত্তা না দিলেও এখন ভেতরে ভেতরে...

রেশমা থেকে জিহাদ : আওয়ামী সরকারের 'আবেগী প্রতারণা'

আওয়ামী সরকারের 'আবেগী প্রতারণা'আহমেদ আরিফ, রিয়াদ থেকে: টানটান উত্তেজনা, নির্ঘুম রাত। সবারই প্রত্যাশা ৬০০ ফুট গভীর পাইপের নিচ থেকে বেরিয়ে আসবে ফুটফুটে সাড়ে ৩ বছর বয়সী জিহাদ। কয়েকটি টিভি চ্যানেলে নির্দিষ্ট অনুষ্ঠান কর্মসূচি বাদ দিয়ে টানা লাইভ সম্প্রচার, ফেসবুক ফ্যান পেইজে পাঠকদের প্রার্থনার সংবাদ, জিহাদ নিয়ে আবেগী সব মন ছুঁয়ে যাওয়া হরেক রকম সংবাদ শিরোনামে কাতর দর্শক, পাঠক। টিভির পর্দার দিকে তাকিয়ে ছোট ছোট বাচ্চাদের বুকের মধ্যে আঁকড়ে ধরে আঁচলে চোখের পানি মুছতে থাকেন মমতাময়ী মায়েরা। সবারই প্রত্যাশা, ৬০০ ফুট গভীরে পড়ে যাওয়া জিহাদকে জীবিত অবস্থায় উদ্ধার করা যাবে। জিহাদ ফিরে আসবে মৃত্যুকূপ থেকে, হাসবে বাংলাদেশ- অন্য দশজন বাংলাদেশির মতো এমন প্রত্যাশা নিয়ে টিভির পর্দার সামনে বসে ল্যাপটপ থেকে ফেসবুকে লগইন করতেই সদ্য ইঞ্জিনিয়ারিং পাস করা বন্ধু আমেনা আফরীনের ম্যাসেজ, ‘আরিফ, এটা কি আরেকটা রেশমা নাটক? গাজীপুর, বকশীবাজারসহ দেশের চরম অস্থিতিশীল অবস্থা সামাল দিতে সরকারের আবেগী নাটক নয় তো? বন্ধুর প্রশ্নের রেশ কাটতে না কাটতেই রাজধানীর শাহজাহানপুর থেকে জিহাদ উদ্ধারের চেষ্টা লাইভ টেলিকাস্ট করা একট...